লিভারপুল, বৃহস্পতিবার। স্যান্ডার্স-হর্ডিম্যান অভিযাত্রী দলের সাত সদস্য লিভারপুল পৌঁছেছেন। দুই বছর ধরে তারা পেরু ও বলিভিয়ার নানা দুর্গম এলাকায় অভিযান চালিয়ে কিছু প্রাচীন ইনকা আমলের সমাধি আবিস্কার করেছেন। এর একটিতে পাওয়া গেছে রাজকীয় স্বর্ণমুকুট পরা একটি মমি। সমাধিটি ইনকা রাসকার কাপাকের বলে প্রমাণ মিলেছে।
পানি ছাড়া এতে আর কি থাকবে বলে ভেবেছিলে তুমি?
লাল পানি! আরে লাল পানি বাবা লাল পানি!
লাল পানি! সাদা পানি কখনো লাল পানি হতে পারে ক্যাপ্টেন! সাদা পানিকে লাল পানি বানানো যায়! এটা কখনোই সম্ভব নয়, ক্যাপ্টেন! অসম্ভব!
অসম্ভব! মোটেও অসম্ভব নয়। সে পারে। যে কোন সময় পারে। ইচ্ছে করেলেই সে বানিয়ে দিতে পারে।
সে কে?
চলবে
