খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার এলাকা থেকে উগ্র জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-৬ খুলনার কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. সালেহীন ইউসুফ।
গ্রেফতারকৃতরা হল- মেহেরপুর জেলার গাংনী থানার গারাডোব গ্রামের মো. বুলবুল আহম্মেদের ছেলে মো. হাবিবুর রহমান (২৪), জামালপুর জেলার সদর থানার কৃষ্ণচরণপুর গ্রামের মো. নান্নু খানের ছেলে মো. রফিউর রহমান রাজিব (৩০) ও সিরাজগঞ্জ জেলার শলংগা থানার চৌবিলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৫০)। গ্রেফতার তিনজন নগরীর পূর্ব বানিয়াখামারের নজরুল ইসলামের ভাড়া বাড়িতে বসবাস করতেন।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে খুলনা ও বরিশাল বিভাগে আল্লাহর দলের সদস্য সংগ্রহের কাজ করে আসছিলো। গ্রেফতারকৃতদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ৩লাখ ৩৪হাজার ৩১১টাকা, সদস্য সংগ্রহের ফরম ও রশিদসহ বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ইত্তেফাক/বিএঐফ
