গতকাল মঙ্গলবার ঝিনাইদহের মহেশপুরে জামায়াত ও ছাত্রলীগ একই সময়ে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মহেশপুর পৌর এলাকায় এ ১৪৪ ধারা বলবত ছিল। মহেশপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার বিকাল ৩টায় জামায়াত আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক নেতাদের মুক্তির দাবিতে মহেশপুর বাসস্ট্যান্ডে সমাবেশ ডাকে। ছাত্রলীগ একই সময়ে একই স্থানে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ ডাকে। এতে শহরে উত্তেজনার সৃষ্টি হয়। সংঘর্ষের আশংকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কামাল আজাদ মহেশপুর বাসস্ট্যান্ডসহ পৌর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।
