গোবিন্দগঞ্জে ‘গণজাগরণ মঞ্চ’ থেকে ইসলামী ব্যাংক ঘেরাও

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘গণজাগরণের মঞ্চ’ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে জামায়াতের অর্থ যোগানদাতা ইসলামী ব্যাংকের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছে। দাবির সমর্থনে হাজার হাজার নারী-পুরুষ, যুব-ছাত্র বিশাল মিছিল নিয়ে জহির কমপ্লেক্সে ইসলামী ব্যাংক ঘেরাও করে। মিছিলকারীরা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। সমাবেশে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন রাজনীতিবিদ তোজাম্মেল হোসেন প্রধান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বিপ্লব কুমার চাকী, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ হোসেন ফকু, খলিলুর রহমান, প্রধান আতাউর রহমান বাবলু , প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, শাকিল আহমেদ বুলবুল প্রমুখ। পুলিশ ছিল সতর্ক।