দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৯
আজ ২ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৩ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৪ ও ৫। শুভবার রবি ও বুধবার। শুভ রত্ন পান্না ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি: প্রাণবন্ত স্বকীয়তার অধিকারী। অন্যের উদ্দেশ্য আপনি সহজেই বুঝতে পারেন। একা চলতে পারেন। যে কোন ঝামেলায় মধ্যস্থতা করার ক্ষমতা আছে আপনার। নিজের কথা স্পষ্টভাবে বলতে পারেন। অনুসন্ধিত্সু মন ও স্মৃতিশক্তি আপনার বড় অস্ত্র। আপনি মর্যাদা ও সম্পদের কাঙ্গাল নন। তবে কাজের স্বীকৃতি চান। আর যেকোন ব্যর্থতা সহজেই আপনাকে বিষণ্ন করে তোলে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কোপারনিকাস, কবি মনিরুদ্দীন ইউসুফ, গায়ক ভীমসেন জোশী, শিল্পপতি আব্দুল ওয়াহেদ আদমজী, রীতা আরেফিন, অর্থনীতিবিদ থমাস মেথুস, জ্যোতির্বিদ এডওয়ার্ড আর্থার মিলান। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): কোন বন্ধুর কাছ থেকে অবন্ধুসুলভ আচরণ পেতে পারেন। বন্ধু বা আত্মীয় দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাজকর্মে বাধার সৃষ্টি হতে পারে। নিজের কর্মক্ষমতার উপর বিশ্বাস হারাবেন না। আবেগপ্রসূত সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): বৃহত্ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের আইনী ঝামেলায় জড়াতে পারেন। শরীর খুব একটা ভালো থাকবে না। নিজের ভুলে অথবা সহকর্মীদের অসহযোগিতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন): শরীর তেমন একটা ভালো নাও যেতে পারে। সতর্ক থাকার চেষ্টা করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগে সাফল্য পেতে পারেন। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। আপনজনদের সাথে মতবিরোধ দেখা দিতে পারে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): ভাগ্য আজ আপনাকে নানাভাবে সাহায্য করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হতে পারে। উচ্চশিক্ষার্থে বিদেশ যেতে পারেন। কোনো অনুষ্ঠানে যোগ দিতে হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ হতে পারে। কাজে লাগাতে পারলে সুফল পাবেন। নতুন পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): পদস্থ কর্মকর্তাদের জন্য দিনটি শুভ নয়। বৃহত্ কোম্পানির পরিচালকদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। বড় ধরনের কোনো ঝামেলায় জড়াতে পারেন। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। কর্মস্থলে বড় ধরনের কোনো দায়িত্ব হাতে আসতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। এ ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। মন ভালো থাকবে না। কোনো বন্ধু বা সহকর্মীর আচরণে আঘাত পাবেন। কোনো সংঘাতে না জড়ালেই ভালো করবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ব্যবসায়িক দিক ভালো যাবে না। কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হতে পারে। কারো ভুল পরামর্শে বিভ্রান্ত হতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। সামান্য কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। সংযত আচরণ বজায় রাখার চেষ্টা করুন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ব্যবসায়িক ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বেগ দেখা দিতে পারে। কাজকর্মে মন বসানো কঠিন হবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): কাজকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বেশি পরিশ্রমের জন্য দেহেমনে ক্লান্তি আসতে পারে। প্রয়োজনে কিছুক্ষণ বিশ্রাম নিন। কারো সাথে মতবিরোধ দেখা দিতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ কাউকে ধারকর্জ না দিলেই ভালো করবেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পারিবারিক কোনো সমস্যার সমাধান করতে পারবেন। মন ভালো থাকবে। প্রত্যাশা পূরণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের যোগ আছে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। প্রশংসিত বা পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে। সন্তানদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে।