লক্ষ্মীছড়িতে উপজাতীয় নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৪৫

লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এক উপজাতীয় মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বুক্কাছড়া এলাকা থেকে নওয়ারী চাকমা (৩০) নামে উপজাতীয় মহিলার লাশ পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়।

লক্ষ্মীছড়ি থানা অফিসার্স ইনচার্জ আব্দুল জব্বার জানান, সকাল ৮টার দিকে এক মহিলার লাশ পড়ে আছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করা হয়েছে এবং খাগড়াছড়ি ময়না তদন্তের জন্য লাশ বিশেষ নিরাপত্তা দিয়ে পাঠানো হয়েছে। এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে জানান। মৃত ব্যক্তির স্বামী মরইল্যা চাকমা জানান, বৃহস্পতিবার সকালে গরু চরানোর উদ্দেশ্যে বাড়ি থকে বের হয়। দুপুরের দিকে সন্তানদের জানায়, আমি বাঁশকরুল আনতে যাচ্ছি। এরপর থেকেই সে নিখোঁজ। শুক্রবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে ছড়ার মধ্যে প্রতিবেশীরা লাশ দেখে খবর দেয়। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মধ্যে পারিবারিক কোনো কলহ ছিল না।