আবুধাবিতে সড়ক দুর্ঘটনা

মনোহরগঞ্জের নুরুল আলমের দাফন সম্পন্ন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
গত ৪ ফেব্রুয়ারি আবুধাবির আল-আইন শহরে সড়ক দুর্ঘটনায় নিহত কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া ইউপির নারারপাড় গ্রামের আবুল হোসেনের ছেলে নূরুল আলমের লাশ মঙ্গলবার রাত ৮টায় তার নিজ বাড়ীতে পৌঁছেছে। খবর শুনে এলাকাবাসী ছুটে আসে নুরুল আলমের বাড়ীতে। পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাত ৯টায় নিহতের নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।