আলতাফ হোসেন
মাগুরা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলতাফ হোসেনকে গতকাল বুধবার দুপুরে মাগুরা পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুমের নামাযের জানাযা স্থানীয় নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর, সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন শিকদার, জেলা প্রশাসক মাসুদ আহম্মেদ, প্রধান মন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ অংশ নেন। জানাযার আগে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে। উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা ১১টায় ঢাকার হলি ফ্যামেলি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আলতাফ হোসেন ইন্তেকাল করেন। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। -প্রেস বিজ্ঞপ্তি
মো. রেনু মিয়া
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের মুক্তিযোদ্ধা মো. রেনু মিয়া (৬৫) গত মঙ্গলবার রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার জানাযা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
