কিশোরগঞ্জে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫১

কিশোরগঞ্জ প্রতিনিধি

র্যাব-১৪ সিপিস-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় ২৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৮৫৫০ টাকা এবং আটটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলো: কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা-নয়াপাড়া গ্রামের দুলাল, পশ্চিম তারাপাশা গ্রামের মাজহারুল ইসলাম জুমন, কটিয়াদী উপজেলার দাসেরগাঁও গ্রামের শাহানা আক্তার ও একই উপজেলার আচমিতা গ্রামের মদিনা বেগম। ক্যাম্পের উপ-পরিচালক এম শোভন খান জানান, আটককৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।