সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে অভিযান চালিয়ে বৃহস্পতিবার মেয়াদোত্তীর্ণ ৫০ বস্তা খেজুর জব্দ করে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া।
রমজান মাসের ইফতারিতে খেজুর একটি কমন আইটেম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের কুন্দল এলাকায় একটি ট্রাক থেকে ৩০ কেজি ওজনের ৫০ বস্তা খেজুর জব্দ করা হয়। পরে জব্দকৃত ৫০ বস্তায় ১ হাজার ৫০০ কেজি মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করে জানান, ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
