পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে পাবনা-৩ (জাতীয় সংসদ-৭০) নির্বাচনী এলাকা। নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি নির্বাচিত হন।
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। এমপি মোঃ মকবুল হোসেন ছাড়াও আসনটিতে এবার আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ. ন. ম মেছবাহুর রহমান, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, পাবনা জেলা নেতা আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চাটমোহর উপজেলা বিএনপি’র সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আলহাজ্ব হাসানুল ইসলাম রাজা, সমাজসেবক ও ব্যবসায়ী রাজিউল হাসান বাবু, এয়ার ভাইস মার্শাল (অব.) ফখরুল আযম উল্লেখযোগ্য। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী এ্যাড. আঃ ছাত্তার। সম্ভাব্য প্রার্থীরা জনমত গঠনে মাঠে রয়েছেন। সভা সমাবেশ, ইসলামী জালছায় হাজিরা দেয়া, বন্ধু সভাসহ নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সকলেই দলীয় মনোনয়ন পাবেন এমন আশা নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।
