মধুখালীতে বৈকণ্ঠপুর বাঁওড় অবমুক্ত করার দাবি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
বৃহস্পতিবার সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী বৈকণ্ঠপুর বাঁওড় অবমুক্ত করার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দিয়েছে। বক্তব্য রাখেন মো. মেহেদী হাসান মন্নু, জুয়েল শরীফ, মির্জা মাজহারুল ইসলাম মিলন, সালাম বিশ্বাস প্রমুখ।