কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত এশিয়ার বৃহত্তম সমবায়ী প্রতিষ্ঠান বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সমপ্রতি অনুষ্ঠিত ত্রি-বার্ষিক নির্বাচনে নুরুল আলম সিকদার সভাপতি, মাষ্টার সাহাব উদ্দিন সহ-সভাপতি ও একেএম ইকবাল বদরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সমিতির ৯টি পরিচালক (সদস্য) পদে নাজেম উদ্দিন, আবু তাহের, শহিদ উল্লাহ, সাহাব উদ্দিন শাকিল, কুতুব উদ্দিন সুমন, আবদুল মাবুদ, জয়নাল আবেদীন, জাফর আহমদ ও মোঃ ইছহাক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সমিতির দেড় হাজার ভোটারের মধ্যে এক হাজার ৩০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
