শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৩
আজ শুক্রবার শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৪৪তম মৃত্যুবার্ষিকী। আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্তরূপে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে তিনি ১৯৬৯ সালের এই দিনে নিহত হন। আগামীকাল শনিবার শহীদ সার্জেন্ট জহুরুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি