দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪২
আজ ৪ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৫ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৭। আপনার ওপর প্রভাবকারী গ্রহ ইউরেনাস ও নেপচুন। আপনার শুভসংখ্যা ৪ ও ৫। শুভবার রবি ও সোমবার, শুভ রত্ন গার্নেট ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ, কল্পনাপ্রবণ, রোমান্টিক ও আদর্শবাদী। পরিবেশ আপনাকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। আত্মবিশ্বাসের অভাব আছে, তাই বেশি লোকের সাথে যোগাযোগ এড়িয়ে চলতে চাইবেন। তবে কোন কিছুর প্রতি একেবারে মনোযোগ আকৃষ্ট হলে তাতে দৃঢ়তার সাথে লেগে থাকতে পারেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আপনার নিজস্ব ধ্যান-ধারণা থাকবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: নৃতত্ত্ববিদ স্যার ফ্যান্সিস গ্যালটন, এস্ট্রোলজার সৈয়দ আলী ইমাম, লেখিকা রিজিয়া খান, শহীদুল্লাহ কায়সার, কাজী হায়াত্, অলিভিয়া। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): চিকিত্সক ও প্রকৌশলীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য আসতে পারে। সামাজিক কাজকর্মে জড়িত হতে পারেন। জনসেবামূলক কাজে সুনাম বৃদ্ধি পেতে পারে। তথ্যগত বিভ্রান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): ব্যবসায়ী দিক ভালো যাবে। টেকনিক্যাল কাজকর্মে জড়িতদের জন্য দিনটি শুভ। প্রকৌশল সংক্রান্ত ব্যবসায় আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। যৌথ কাজকর্মে সাফল্য আসবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন): ব্যবসায়ীদের জন্য দিনটি খুব একটা অনুকূল নাও হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। আজ বাকি-বকেয়া না দিলেই ভালো করবেন। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। কর্মক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। যাই করুন না কেন সতর্কতার সাথে করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): ক্রীড়াবিদদের জন্য সময় অনুকূল থাকবে। সুনাম ও সাফল্য আসতে পারে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা অব্যাহত রাখুন। বাড়িতে ঘনিষ্ঠ কেউ অসুস্থ হতে পারে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):ব্যবসায়ে প্রবল প্রতিযোগিতা দেখা দিতে পারে। মনোবল হারাবেন না। উদ্যম ও পরিশ্রমের দ্বারা সাফল্য ছিনিয়ে আনার, চেষ্টা করুন। শেয়ার বাজারের সাথে সম্পৃক্তদেরকে অধিকতর সতর্ক থাকতে হবে। নতুন কোনো খবর পেতে পারেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় মন বসাতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তানলাভের যোগ আছে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আবেগ সংযত করার চেষ্টা করুন। কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ধরনের বদলী অথবা পরিবর্তনের সম্ভাবনা আছে। আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। কাউকে ধার-কর্জ দেয়া ঠিক হবে না। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। প্রবাসী আপনজনের সংবাদ পাবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোন মূল্যবান দ্রব্য হারাতে পারেন। কেউ আজ আপনার কোন জিনিস নষ্ট করতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। অহেতুক কোন ঝামেলায় জড়াতে পারেন। মন দুশ্চিতাগ্রস্ত থাকবে। চাকরিজীবীদের কোন ধরনের বদলীর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): চাকরিজীবীদের জন্য দিনটা খুব একটা শুভ নয়। কর্মক্ষেত্রে কোনোরকম অনিশ্চয়তা দেখা দিতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। সহযোগিতার অভাবে সকল কাজ শেষ করতে পারবেন না। ব্যক্তিগত কোন সমস্যার সমাধা হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): দিনটি মোটামুটি শুভ-সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতির সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। চাকরিস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। আজ প্রয়োজনে সীমিত ঝুঁকি নিতে পারেন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজ কেউ কিছু চাইলে সামর্থ্য থাকলে দেয়ার চেষ্টা করুন। কাউকে বিমুখ করলে শেষে নিজেই কষ্ট পাবেন। সন্তানের জন্য অর্থ ব্যয় হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। সাহায্যপ্রার্থীকে সাহায্য করতে দ্বিধা করবেন না। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ):উচ্চ শিক্ষার্থীদের জন্য দিনটা খুব একটা শুভ নয়। বিষয় নির্বাচনের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোন শিক্ষকের সহযোগিতা পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। প্রেম ও রোমান্স শুভ নয়।