বেসরাকারি উন্নয়ন সংস্থা আশা-সুনামগঞ্জ জেলার সকল ব্রাঞ্চ ম্যানেজার এবং রিজিওন্যাল ম্যানেজারদের নিয়ে অর্ধবার্ষিক বিএম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার জুনিয়র এ্যাসিসটেন্ট ডিরেক্টর সৈয়দ জাহিদুর রহমান।
সভায় জুলাই-ডিসেম্বর’১২ সময়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও আগামী ৬ মাসের ভবিষ্যত্ কর্ম পরিকল্পনার বিষয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যোগাযোগ বিচ্ছিন্ন ও অনুন্নত অবহেলিত জেলা হওয়ায় লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে আগামী ৬ মাসে ২০৬৫০ জন সদস্যার মাঝে ৩৩ কেটি ৯১ লক্ষ টাকা ক্ষদ্র ঋণ বিতরণের মাধ্যমে জনগণের সেবা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তাছাড়া জেলার শিক্ষার মান বিবেচনা করে প্রাথমিক শিক্ষার কেন্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য যে, ইতিমধ্যে আশার ছাতক উপজেলার জাউয়াবাজার ব্রাঞ্চে ১৫টি ও জগন্নাথপুর ব্রাঞ্চে ১৫টিসহ মোট ৩০টি শিক্ষা কেন্দে র মাধ্যমে ৭৫০ জন হতদরিদ্র পরিবারের ঝরে পড়া শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ প্রকল্পে নিজস্ব অর্থায়নে পাঠ দান করার কার্যক্রম চালু রয়েছে।
আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ নাজিম উদ্দিন জানান, ২০১৩ সালে আরও ২ হাজার হতদরিদ্র শিশুকে পর্যায়ক্রমে উক্ত কার্যক্রমের আওতায় আনা হবে।
