তারুণ্য.কম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২০
জানার দুনিয়া অনলাইন পাঠাগার আমাদের অনেকেরই অনলাইনে বই পড়ার অভ্যাস রয়েছে। তাদের জন্য রয়েছে একটি মজার সাইট। চরম মজার ওয়েবসাইট ডেইলি লিট ডট কম। এখানে অনেক বই পাবেন পড়ার জন্য ফ্রি। এটা কিন্তু মজার না, মজার হলো আপনি রাত ১২টায় আপনার প্রিয় বইয়ের কিছুটা পড়ে ঘুমাতে যেতে চান, ডেইলি লিট ডট কম-এ যান পছন্দের বই সিলেক্ট করুন আর কখন পড়তে চান টাইম দিয়ে দিন। ব্যস ডেইলি লিট প্রতিদিন আপনাকে বইটির কিছু অংশ আপনাকে মেইল করে পাঠিয়ে দিবে নির্দিষ্ট সময়ে। তবে একটি কথা খুব নতুন বই পড়তে টাকা খরচ হতে পারে। সাইটটির ঠিকানা : http://dailylit.com/ ---- গেম কর্নার অ্যামনেশিয়া :দ্য ডার্কডিসেন্ট হরর গেম অনেকেই পছন্দ করেন। ভয় ভয় একটা অনুভূতি আর উত্তেজনা আমাদের দৈনন্দিন জীবনের অবসাদ থেকে মুক্তির আশ্বাস দেয়। তবে কিছ ুগেম আছে, যেগুলো সব অবাস্তবতা আর গল্পকে ছাড়িয়ে গিয়ে সত্যি হয়ে ওঠার প্রতিশ্রুতি দেয়। কখনও এই প্রতিশ্রুতি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। ঠিক এই ব্যাপারটাই ঘটেছে অ্যামনেশিয়া : দ্য ডার্কডিসেন্ট গেমটিতে। ফ্রিকশন গেমসের ডেভেলপ করা অ্যামনেশিয়া : দ্য ডার্কডিসেন্ট গেমটি অচিরেই সর্বকালের সেরা হরর গেমের অবস্থান পেতে যাচ্ছে কম্পিউটার গেমসের ইতিহাসে। গেমটির মজা এর হঠাত্ চমক আর অপ্রত্যাশিত সব ঘটনায়, যেগুলোর মুখোমুখি হওয়ার কথা আপনি কখনও চিন্তাও করেননি। পরের মুহূর্তে কী হতে যাচ্ছে, সে সম্পর্কে কোনো ধারণা না নিয়েই যেকোনো মুহূর্তে যেকোনো কিছু মোকাবেলা করার মতো মানসিকতা নিয়েই গেমটি খেলে যেতে হবে আপনাকে। গেমটির মূল আকর্ষণ যদিও এর চমকের ঘনঘটা, তারপরেও খেলার আগে কিছু জানা থাকলে সুবিধা হবে। আপনি খেলবেন এমন একজন মানুষের চরিত্রে যে এক পারশিয়ান প্রাসাদে জেগে উঠে। গেমটি ডাউনলোডের ঠিকানা :www.amnesiagame.com/ ---- পড়াশোনা চ্যাম্পস২১ বিদ্যালয় বা বাসায় সন্তান কেমন পড়াশোনা করছে, এ বিষয়টি অভিভাবকদের সব সময়ই চিন্তায় রাখে। কাজটি সহজে করা যায় ওয়েবসাইটের মাধ্যমে। শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে দেওয়া বাসার কাজ (হোম ওয়ার্ক) ওয়েবসাইটে যেমন দিতে পারে, তেমনি এর ফল শিক্ষক, অভিভাবক সবাই পেতে পারেন। এমন সুবিধা রয়েছে চ্যাম্পস২১ ডট কমে। বিজ্ঞান, গণিত আর ইংরেজি বিষয়ে নানা বিষয় রয়েছে সাইটটিতে। ‘গণিতের নানা বিষয়ের জন্য আলাদাভাবে রয়েছে গেমস। যে শিক্ষার্থী যে বিষয়ে দুর্বল, সে বিষয়ে গেমস খেলে নিজের দক্ষতা বাড়াতে পারবে।’ সাইটটির লিংক : http://www.champs21.com/ --- রেড কার্পেট কারাপকহল্ট নিকোলাস কারাডকহল্ট হলেন একজন ইংরেজ অভিনেতা। তিনি ২০০২ সালে ‘অ্যাবাউট অ্যা বয়’ চলচ্চিত্রে মার্কাসব্রিউয়ার এবং ‘স্কিনস’ নামক টিভি সিরিজে টনি স্টোনেম চরিত্রে অভিনয়ের জন্য খ্যাতি অর্জন করেছেন। হল্ট বার্কশায়ারের ওয়ার্কিংহ্যামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পিয়ানো শিক্ষক গ্লেনিসহল্ট (ব্রাউন) ও ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট রজার হল্টের চার সন্তানের মধ্যে তৃতীয়। তার ভাইবোনেদের নাম জেমস, রোজি ও ক্ল্যারিস্টা। অভিনেত্রী ডেমঅ্যানা নিজেলতার আত্মীয়। তিনি বার্কশায়ারের ব্র্যাকনেলের রেনলাফচার্চ অব ইংল্যান্ড স্কুলে পড়াশোনা করেছিলেন। দ্বাদশ বর্ষে তিনি স্কুল ছেড়ে অভিনয় কর্মজীবনে মনোনিবেশ করেন। তিন বছর বয়সে হল্ট মায়ের সঙ্গে একটি নাটক দেখতে গিয়েছিলেন। সেই সময় নাট্য পরিচালক তাকে দেখতে পান এবং নাটকে অভিনয় করার পরামর্শ দেন। তিনি সিলভিয়া ইয়ং স্টেজ স্কুলে অভিনয় শেখেন। ১৯৯৬ সালে ‘ইন্টিমেট রিলেশনস’ ছবিতে প্রথম বাণিজ্যিকভাবে অভিনয় করেন।এই তরুণ প্রতিভা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন :http://www.imdb.com/name/nm0396558/