কাহালুতে ট্রেনের ধাক্কায় ২ জন নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৯
গত বৃহস্পতিবার কাহালু উপজেলার পাঁচপীর মাজার লোকনাথপাড়া গ্রামের রেলগেটে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মোহসিন আলী (৫০) ও আনোয়ার হোসেন (২৪) নামের ২ ব্যক্তি নিহত হয়েছে। জানা গেছে, ওইদিন সকালে আনোয়ার মোহসিনকে সঙ্গে নিয়ে দুপচাঁচিয়া উপজেলার ধাপসুলতান নামক হাটে ভ্যান কিনতে যায়। হাটে ভ্যান কেনার পর দুইজনে ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে বিকালে রেলগেট পারাপারের মুহূর্তে দিনাজপুরগামী দোলনচাঁপা নামের আন্তঃনগর ট্রেনের প্রচণ্ড ধাক্কায় ভ্যানটি দূরে ছিটকে পড়ে। এতে মোহসিন আলী ঘটনাস্থলেই মারা যায় এবং আনোয়ার গুরুতর আহত হয়। আনোয়ারকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৪টার দিকে সে মারা যায়। নিহত মোহসিন কাহালু উপজেলার জামগ্রাম বাটপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের এবং আনোয়ার হোসেন পার্শ্ববর্তী মস্তোকাশি গ্রামের লোকমানের পুত্র।