চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০১
সানজিদা বেগম এইচএসসি পরীক্ষার্থী সানজিদা বেগম (১৭) মেনিন-জাইটিস (মস্তিষ্কের রোগ) রোগে ভুগছে। তার সুচিকিত্সার জন্য জরুরিভিত্তিতে অন্তত ২ লাখ টাকার প্রয়োজন। সানজিদার দরিদ্র পিতা মেয়ের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবা সংস্থার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা: মো. ইসমাইল, এমএসএ নং-৫০০৫/৬, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, পল্টন শাখা, পুরানা পল্টন মোড়, ঢাকা-১০০০। মোবা:০১৯৪৫৯৪৬৪০৬ (বিকাশ করা)। 0000000000 ইবনে শাহরিয়ার রাজধানীর মুগদাপাড়া এশিয়ান আইডিয়াল স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্র ইবনে শাহরিয়ার ক্যান্সারে আক্রান্ত। সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চৌধুরী ইয়াকুব জামানের অধীনে চিকিত্সাধীন। ডাক্তার বলেছেন, শাহরিয়ারকে বাঁচাতে ৫ বছর নিয়মিত কেমোথেরাপি ও ওষুধপত্র চালিয়ে যেতে হবে। তার বাবা-মা ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ সাহিদা বেগম (মা), সঞ্চয়ী হিসাব নং ২২১-১০১-৭৩৫৭, ডাচ বাংলা ব্যাংক, মান্ডা শাখা, মুগদা, ঢাকা। মোবাইলঃ ০১৯৩৭৫৯৪১৪৩, ০১৬৭৫৯৪১৭৫১।