আলফাডাঙ্গায় পেট্রোল ঢেলে মুরগির খামারে আগুন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৩
উপজেলার গোপালপুর ইউনিয়নের চর নওয়াপাড়া গ্রামের শুকুর শেখ- এর বাড়িতে বুধবার রাতে কে বা কারা পেট্রোল ঢেলে খড়ের গাদায় আগুন দিলে কয়েকটি মুরগির খামার ভস্মীভূত হয়। খামারের মালিক জানান, শত্রুতার জের হিসেবে খামারে আগুন দিয়ে আমাকে পথে বসানোর ব্যবস্থা করেছে একটি চক্র। তার দাবি এতে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে এলাকাবাসী ও বোয়ালমারী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী কাজী ফারুকের ঘর পুড়ে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বোয়ালমারী ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডে দু’পরিবারের সাড়ে ৪ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছে।