লোকসঙ্গীত শিল্পী সরদার আশরাফ ও তার পিতার কুলখানি অনুষ্ঠিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
লোকসঙ্গীত শিল্পী সরদার আশরাফ উদ্দিন বাবুল ও তার পিতা সুফী সাধক ও বিশিষ্ট গীতিকবি সরদার আমীর আলী চিশতির কুলখানি ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। গত ৯ ফেব্রুয়ারি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার হূদরোগ ইনস্টিটিউটে সরদার আশরাফ এবং তার পিতা সরদার আমীর আলী চিশতি ১১ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে সরদার আশরাফের বয়স হয়েছিল ৫৭ বছর এবং পিতার বয়স হয়েছিল ৯৬ বছর।