অমূল্য চন্দ্র বিশ্বাস
নটরডেম কলেজের ভূগোল বিভাগের সাবেক অধ্যাপক অমূল্য চন্দ্র বিশ্বাসের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার ভাই ডা. মনীন্দ্র চন্দ্র বিশ্বাসের রাজধানীর মেরুল বাড্ডার বাসভবনে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোহাম্মদ আলী
চাঁদপুর জেলার অন্যতম শ্রেষ্ঠ নাট্য অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্মৃতি সংসদ আলোচনাসভা, মিলাদ মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। আজ বাদ আছর রেলওয়ে জিলানী জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
আব্দুর রশিদ মজুমদার
দৈনিক ইত্তেফাক ও ডেইলি নিউ নেশনের মেহেরপুর জেলা প্রতিনিধির মেঝ ভাই অধ্যক্ষ আব্দুর রশিদ মজুমদারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেড়ামারা প্রেসক্লাব, আদর্শ ডিগ্রি কলেজে স্মরণসভা ও পারিবারিক উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, মিলাদ মাহফিল, কোরআন খানি, কাঙালিভোজ ও আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
