পরমাণু অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে গতকাল শুক্রবার পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য হাতফ-২ (আবদালি) নামের এ ক্ষেপণাস্ত্র ১৮০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরীক্ষার সময় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটি দেশটির সেনাবাহিনীর জন্য কৌশলগত দিক থেকে খু্বই গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির সামরিক কর্মকর্তারা।—খবর ডন-এর
