জেব্রা :মা, আমি আর জিরাফ দু’জনই তো সেদিন অনেকক্ষণ পানি নিয়ে খেললাম। কিন্তু আমার এতো ঠাণ্ডা লাগল, জিরাফের লাগল না কেন?
মা জেব্রা :ওরও ঠাণ্ডা লাগবে, তবে দিন সাতেক পর।
জেব্রা :কেন?
মা জেব্রা :বা রে, ওর গলাটা যতটা উঁচুতে ততটা উঁচু অবধি ঠাণ্ডা পৌঁছুতে সময় লাগবে না বুঝি।
মা কচ্ছপ আর শিশু কচ্ছপ হাঁটছে রাস্তার একপাশ ধরে। এমন সময় রাস্তার অপর পাশে একটা খাবার নজরে এল শিশু কচ্ছপের। সে মায়ের কাছে জানতে চাইল, ‘মা আমি এক দৌড়ে ওপার থেকে ওই খাবার জিনিসটা মুখে করে নিয়ে আসি।’
‘না এখন রাস্তা পার হতে যেও না। ঘণ্টা দুয়েক পরে এখান দিয়ে একটা বাস যেতে পারে!’—উত্তরে জানাল মা কচ্ছপটি।
গাধার বাবা তার ছেলে গাধার সাধারণ জ্ঞান পরীক্ষা করছে—
গাধার বাবা :বল তো ঘোড়া আর হাতির মধ্যে পার্থক্য কী?
ছেলে গাধা :এ তো খুবই সোজা! ঘোড়ার লেজ থাকে পেছনে আর হাতির সামনে!
মোরগ আর হাঁসকে চুরির অভিযোগে জেলে ঢোকানো হলো—
মোরগ :হাঁস ভায়া, তোমার কী মনে হয়? শাস্তি হিসেবে ওরা কি আমাদের পালক ছেঁটে দেবে?
হাঁস :আমি কি করে বলব, আমিও তো তোমার সাথে আজই প্রথম জেলে এলাম। তার চেয়ে বরং ওই কোণায় চুপটি মেরে বসে থাকা ইঁদুরকে এখানকার শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করি।
মোরগ :এই যে ইঁদুর ভায়া। এখানে কি শাস্তি হিসেবে পালক ছেঁটে দেওয়া হয়?
‘দুঃখিত, আগে ঠিক করে আমার নামটা বলুন! আমি ইঁদুর নই শজারু।
