নবীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ মে ২০১৯, ২২:১৭

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বজ্রপাতে আপেল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আপেল ওই গ্রামের উরমুজ আলীর ছেলে।

আরও পড়ুনঃ রায়পুরে সাইক্লোন সেল্টারে ৭'শ মানুষের আশ্রয়

নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌসুমী বারী বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় বাড়ির পাশে ধান ক্ষেত থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আপেল মারা যান।

ইত্তেফাক/নূহু