ফুলবাড়িতে নির্যাতন প্রতিরোধে নারী সমাবেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২৪
নারী নির্যাতন ঘটনায় নিরব আর না, প্রতিবাদ করি, প্রতিরোধ করি এই শ্লোগানকে ধারণ করে গত শুক্রবার দিনাজপুরের ফুলবাড়িতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নারী সমাবেশ। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ফুলবাড়ি এডিপি ব্যবস্থাপক মিখাইল গোমেজের সভাপতিত্বে উপজেলার খাজাপুর উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত নারী সমাবেশে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাওলানা নবিউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, ইউপি সদস্যা দিল বাহার বেগম, পাঞ্জেরী শিশু ফোরামের সভাপতি আরমিনা বেগম, সংস্থার মনিটরিং কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা লোটাস পুলক সরকার, দৈনিক আজকালের খবর প্রতিনিধি রাকিব হাসান জনি প্রমুখ। নারী সমাবেশে উপজেলার এলুয়ারি ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন শতাধিক নারী অংশ নেন।