২৬টি ডাক্তারের মধ্যে ২১টি পদ শূন্যসহ নানাবিধ সমস্যায় জর্জরিত সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুচিকিত্সা সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে জনসাধারণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, আবাসিক মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার, জুনিয়র কনসালটেন্ট সার্জারী, মেডিসিন, এ্যানেসথেসিয়া, শিশু, অর্থোপেডিক্স, কার্ডিওলজি, চক্ষু, ইএনটি, চর্ম ও যৌন এবং ডেন্টাল সার্জন এর প্রতিটির একটি করে মোট ১৩টি ও সহকারি সার্জন পদে ৮টি অর্থাত্ সর্বমোট ২১টি (প্রথম শ্রেণির অফিসার) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কর্মরত থাকার কথা ৫ জন ডাক্তার। এর মধ্যে জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ জোবাইদা হাসীন গত বছরের মার্চ মাসে যোগদান করলেও তিনি ওই মাস থেকে বিনা ছুটিতে আজও পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বর্তমানে মাত্র ৪ জন ডাক্তার দিয়ে হাসপাতালে চিকিত্সা সেবা কার্যক্রম চলছে।
