রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আজ রবিবার এককভাবে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। জামায়াতের কারণে ১৮ দলীয়ভাবে এই সমাবেশ করছে না তারা। বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।