গত শুক্রবার থেকে স্ত্রীর স্বীকৃতি পেতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের মৃত বাদল চন্দ্র বিশ্বাসের মেয়ে সুনীতি বিশ্বাস (২৮) পাশের বাড়ির মৃত গীরিশ চন্দ্র রায়ের ছেলে অরুপ চন্দ্র রায়-এর বাড়িতে অনশন শুরু করেছে। নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে তার দাবি। পারিবারিক সূত্রে জানা যায়, অরুপের সাথে ১২-১৩ বছর ধরে মন দেয়া নেয়া চললেও অরুপের পরিবার থেকে বিয়ের প্রস্তাব না আশায় ২০০৬ সালের কোন এক সময় সুনীতিকে অন্যত্র বিয়ে দেয়। সেখানে ৬ মাস না যেতেই সুনীতির বিয়ে বিচ্ছেদ ঘটে। ঘটনার দিন সকালে অরুপের কথামত তার বাড়িতে উঠলে অরুপের পরিবারের সদস্যরা সুনীতিকে মারধর করে বের করে দেয়। তবে মুঠোফোনে অরুপ বিয়ের কথা অস্বীকার করে। তবে নোটারি পাবলিক বিয়ের এফিডেভিট-এর সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ওসি মো. এনামুল হক বলেন, বিষয়টি পারিবারিক আদালতের। তিনি আরো বলেন বিয়ের বিষয়ে নোটারি পাবলিকের কোন গ্রহণযোগ্যতা নেই। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়েরকে বিষয়টি জানালে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।
