ভি ন দে শি

৫ জন ভিনদেশি ভাষা গবেষক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৪৭
ভাষার প্রকৃতি, গঠন, ঔপাদানিক একক ও এর যেকোনো ধরনের পরিবর্তন নিয়ে বৈজ্ঞানিক যে গবেষণাকে বোঝায় তাকে ভাষাবিজ্ঞান বলে। আর যারা এই গবেষণার সাথে জড়িত, তাদেরকে বলা হয় ভাষাবিজ্ঞানী। পৃথিবীতে এমন হাজারো মানুষ রয়েছেন যারা ভাষার জন্য কাজ করে যাচ্ছেন। এমন কাজের সাথে জড়িত কয়েকজন তরুণ ভাষাগবেষকদের নিয়ে আজকের আয়োজনটি লিখেছেন প্রাঞ্জল সেলিম কি থ অ্যা লে ন অস্ট্রেলিয়ান ভাষাগবেষক হিসেবে বেশ নামকরা তিনি। অস্ট্রেলিয়ার ‘মোনাস’ ইউনিভার্সিটিতে তিনি ভাষাশিক্ষাবিদ হিসেবে কাজ করছেন। ২৭ মার্চ জন্ম নেওয়া এই ভাষাগবেষক ‘ইনন্যাচেরালল্যাঙ্গুয়েজ’ নিয়ে কাজ করছেন। তিনি মনেপ্রাণে বিশ্বাস করেন, ভাষা মানুষের সামাজিক কার্যক্রমের মাধ্যমে এবং মানুষের আচার-ব্যবহারের মধ্য দিয়ে সৃষ্টি। তিনি মানুষের ব্যবহার নিয়ে কাজ করতে ভালোবাসেন। কারণ সেগুলোর মধ্যেই ভাষার চিহ্ন খুঁজে পান তিনি। বেড়িয়ে পড়েন স্বপ্নের কাজটি বাস্তবায়ন করার কাজে। --- আর্চার এস আব্রামসন আর্চার একাধারে একজন আমেরিকান ভাষা গবেষক এবং বক্তা। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব কানেকটিক-এ অধ্যক্ষ হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি তার ভাষা নিয়ে গবেষণার কাজটি চালিয়ে যাচ্ছেন। এই মেধাবী একসময় এই ইউনিভার্সিটিতেই পড়াশোনা করতেন। সেই সময় থেকেই তার মনে বাসনা ছিল এই ইউনিভার্সিটির সাথেই পরবর্তী জীবনে কাজ করে যাবেন। তার সেই ইচ্ছে পূরণ হয়। শুধু তাই নয়, তিনি বোর্ড অব ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। তিনি প্রধানত থাই ভাষা নিয়ে কাজ শুরু করেন। --- জোভান এজদুকোভিক নামটা পড়ে অনেকেই মনে করতে পারেন যে তিনি একজন রাশিয়ান। কিন্তু এমনটা নয়, তার জন্ম সিরিয়াতে। সেখানকার পরিবেশেই বেড়ে ওঠা। কলেজের গণ্ডি পার হয়ে বেলগ্রেড ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। সেখানকার পড়াশোনা শেষ করে ভালোবাসার কাজের টানে ছুটে আসেন রাশিয়াতে। তিনি সব সময় চাইতেন রাশিয়ান ভাষা নিয়ে গবেষণার কাজ করবেন। তিনি রাশিয়ান ভাষার উপর পিএইচডি ডিগ্রি নেন। এরপর সেখানকার একটি ইউনিভার্সিটিতে কাজে যোগ দেন। শুধু তাই নয়, ‘দ্য ইন্টারন্যাশনাল জার্নাল অব রাশিয়ান স্ট্যাডিজ’ নামের একটি বইও লেখেন তিনি। --- ডগলাস কোয়েন্টিন অ্যাডামস ইউনিভার্সিটি অব সিকাগো থেকে পড়াশোনার পাঠ শেষ করেন তিনি। এরপর পিএইচডি গ্রহণ করেন। তার পরিচয় দিতে গেলে প্রথমেই বলতে হবে তিনি একজন ভাষাবিদ। ভাষা নিয়ে গবেষণা তার একদিনের নয়, বহু বছর ধরে এই নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। মূলত ‘টচারিয়ান’ ভাষা নিয়ে কাজ করছেন তিনি। পাশাপাশি তার আরও একটি পরিচয় দেওয়া যায়, ইউনিভার্সিটি অব ইডাহো-তে তিনি ইংরেজির অধ্যক্ষ হিসেবে কাজ করছেন। আরও কথা বলতে গেলে বলা যায়, তিনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা’র অনেক বড় একজন কন্ট্রিবিউটর। -- নি কো লা স ই ভা ন স একজন মার্কিন ভাষাবিজ্ঞানী। তিনি বর্তমানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি বাক্যতত্ত্বের হেড-ড্রিভেনফ্রেজ স্ট্রাকচারগ্রামার তত্ত্বের প্রবর্তক হিসেবে বিশেষ পরিচিত। তিনি ভাষাতত্ত্বের উপর পিএইচডি শেষ করেন। এরপর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে চলে আসেন। তার গবেষণায় স্থান পেয়েছে অস্ট্রেলিয়ান ভাষা, পাপুয়ান ভাষা এবং হিস্টোরিকালটাইপোলজি। আর্ট, কালচার এবং ভাষা নিয়ে কাজ করার ইচ্ছে তার বহুদিনের। খুব ছোটবেলা থেকেই সেই ইচ্ছেটা মনের মধ্যে পুষে রেখে ছিলেন তিনি।