বর্ণাঢ্য আয়োজনে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিনাই গ্রামের ডা.হাজেরা-খালেক কল্যাণ কমপ্লেক্সে শুরু হয়েছে ৫দিনব্যাপী পল্লী উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য মেলা।
শনিবার বিকালে ক্ষেতলালের বিনাই জসিম উদ্দিন মেমোরিয়াল বিদ্যানিকেতন মাঠে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড.মিহির কান্তি মজুমদার। ডা.হাজেরা-খালেক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক এম এ মতিন। বক্তব্য রাখেন ডা.হাজেরা-খালেক কল্যাণ ট্রাস্টের উদ্যোক্তা ডা.আব্দুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতরের সহকারি পরিচালক নবুয়ত হোসেন সরকার, জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ হারুন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মাহমুদ হাসান প্রমুখ। উল্লেখ্য, আগামী ২০ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত এ মেলায় সহস্রাধিক দরিদ্র ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা দেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
