শুক্রবার পীরগঞ্জ উপজেলা যৌথ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট হয়। সভাপতি পদে আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে পেয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটির অপর ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উপজেলার ১৩টি সংগঠনের মোট ১৬৯ জন ভোটার শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন। নির্বাচন কমিশনার হিসেবে শ্রমিক নেতা রেজাউল করিম, প্রিজাইডিং অফিসার হিসেবে শিক্ষক ওহাব আলী, ধনেশ্বর চন্দ্র রায়, লিয়াকত আলী দায়িত্ব পালন করেন।
