শাহআলীতে বাসায় রহস্যজনক বোমা বিস্ফোরণ

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৪
রাজধানীর শাহআলীতে গত শুক্রবার গভীর রাতে একটি বাসায় রহস্যজনক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণের ঘটনায় পিন্টু নামে এক ব্যক্তি আহত হলেও পুলিশ তার কোন তথ্য জানাতে পারেনি। একই সাথে যে বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বাসার বাসিন্দা আকবর আলী পলাতক রয়েছে। খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের বোমা ডিস্পোজাল টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পুলিশের ধারণা, নাশকতার জন্য তৈরি করার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহআলী থানার ওসি সেলিমুজ্জামান জানান, শাহআলীর এইচ ব্লকের ৩ নম্বর রোডের ৩৭ নম্বর বাড়ির মালিক আলতাফ হোসেন। ওই বাড়ির ভাড়াটিয়া আকবরের বাসায় শুক্রবার রাত আড়াইটার দিকে বিকট শব্দে বোমা বিস্ফেরণ ঘটে। এ ঘটনায় পিন্টু নামে এক ব্যক্তি আহত হয়েছে বলে তারা জানতে পারে।