দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০১
আজ ৭ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৮ রবিউল সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ১ ও ৪। শুভবার:রবিবার। শুভরত্ন:চুনী ও গার্নেট। প্রকৃতিগতভাবে আপনি:সহমর্মী। আপনার ইনটুইশনবোধ প্রখর। যে কোন বিষয় সহজে বুঝতেও উপলব্ধি করতে পারেন। ধৈর্য আছে, যে কোন পরিবেশের সাথে সহজে খাপ খাইয়ে নেয়ার গুণও আছে। অন্তদৃষ্টি কাজে লাগালে সহজেই সাফল্য লাভ করতে পারেন। আপনি উদার সৃজনশীল ও মেধাবী। লক্ষ্য অর্জনের জন্য কষ্ট স্বীকারে কোন কুণ্ঠ নেই। জীবনে সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:মারাঠা নেতা শিবাজী, লি মারভিন, শাহাদাত বুলবুল। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ বয়স্কদের শরীর খুব একটা ভালো যাবে না। সামান্য অসুস্থতাকে অবহেলা করবেন না। দিনটি সামগ্রিকভাবে খুব একটা শুভ নয়। অন্যের কোনো দায়িত্ব হাত নিতে যাবেন না। তাতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা আছে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চ শিক্ষায় সকল আশা করতে পারেন। আগুন অথবা ধারালো কোনো জিনিস থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। অন্যথায় বিপদের সম্মুখীন হতে পারেন। বিদেশ যাত্রার প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। রোমান্স শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ শিক্ষিত বেকারদের জন্য দিনটি শুভ। চাকরির সুযোগ পেতে পারেন। বয়স্কদের শরীর সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজ কর্মের স্বীকৃতি পেতে পারেন। কোনো অনুষ্ঠানে সম্মানিত হওয়ার যোগ আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই \ গুরুত্বপূর্ণ কারো সাথে যোগাযোগ হতে পারে। প্রত্যাশা পূরণের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো সন্তানের জন্য উদ্বিগ্ন হতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ প্রশাসনিক চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতি অথবা সুযোগ-সুবিধা প্রাপ্তির সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কিছু ঘটতে পারে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ ব্যবসা-বাণিজ্যে সতর্কতার সাথে লেনদেন করুন। কোনো আইনগত জটিলতায় জড়াতে পারেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক কোনো কাজে সফল হতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ শরীর ভালো যাবে না। ঠাণ্ডাজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। বেশি উদারতা দেখানো ঠিক হবে না। আর্থিক দিক ক্ষতিগ্রস্ত হতে পারেন। দাম্পত্য শান্তি বজায় থাকবে। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করুন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সন্তানের কোনো ব্যাপারে গর্বিত হতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। পরীক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়ী। প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ বুদ্ধিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে অগ্রগতি আশা করতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি ভালো যেতে পারে। গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন। মিডিয়া কর্মীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। আজ কোনো ঝুঁকি নেবেন না। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ গৃহে আত্মীয় সমাগম হতে পারে। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। অতিরিক্ত ব্যস্ততার জন্য আজ ভুল করে বসতে পারেন। অকারণ ঝুঁকি পরিহার করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হতে পারে। কর্মোন্নতির সুযোগ পাবেন। তবে অপ্রীতিকর কোনো পরিস্থিতির উদ্ভব হতে পারে। আজ কোনো ব্যাপারে ঝুঁকি নেয়া ঠিক হবে না। রোমান্টিক যোগাযোগ সফল হতে পারে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। সরকারি চাকরিতে আজ কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে। কোনো দায়িত্বপূর্ণ কাজ নিয়ে মন দুশ্চিন্তাগ্রস্ত হবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। যোগাযোগ শুভ।