এইচএসসি পরীক্ষা-২০১৩

সৃজনশীলের সৃষ্টি কর্নারে ব্যবসায় নীতি ও প্রয়োগ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৪
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলের সৃষ্টি কর্নারে তোমাদের স্বাগতম। নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা এর ব্যবসায় শিক্ষা বিভাগের এইচ এস সি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের প্রথমপত্রে কোম্পানি সংগঠন এবং ব্যবসায় অর্থসংস্থান অধ্যায় পাঠদান শেষে শ্রেণি শিক্ষক উক্ত শ্রেণীর সকল শিক্ষার্থীকে চারটি গ্রুপে ভাগে করে উক্ত অধ্যায় থেকে আলাদা আলাদা করে জ্ঞানমূলক প্রশ্ন বের করার পরামর্শ দেন। তারা সকলে মিলে দুটি অধ্যায় মোট ৮৫ টি জ্ঞানমূলক প্রশ্ন বের করে এবং এই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তারা তাদের পঠিত জ্ঞানের আলোকে নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে উত্তরের চারটি ক্রমের সকল ক্রমের উত্তর শুরু হয় তাই জ্ঞানমূলক প্রশ্ন ভালোভাবে বুঝতে পারলে উদ্দীপকের সকল প্রশ্নের উত্তর সঠিক ভাবে লেখা অনেকটাই সম্ভব হবে । পাশাপাশি বহুনির্বাচনি প্রশ্নে জ্ঞান ও অনুধাবন প্রশ্নের উত্তর দেয়া সহজ হয়ে যাবে। তাদের এই অনুধ্যানমূলক কাজে সহযোগীতা করেন তাদের কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: কবির হোসেন (সুজন)। অধ্যায়: ৫(ব্যবসায় সংগঠন) কোম্পানি সংগঠন ৫১. অভলেখক কী ? উত্তর: পাবলিক লি: কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে বলা হয় অবলেখক। ৫২. অভলেখন কী ? উত্তর: পাবলিক লি: কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে বলা হয় অবলেখক। আর এই ধরনের বিক্রয় কার্যকে অবলেখন বলা হয়। ৫৩. পরিচালক কী ? উত্তর: কোম্পানির পরিমেল নিয়মাবলির বিধান অনুযায়ী শেয়ারহোল্ডারদের ভোটে যে সকল ব্যক্তি কোম্পানির ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে তাদেরকে পরিচালক বলা হয়। ৫৪. পরিচালনা পর্ষদ কী ? উত্তর: কোম্পানির পরিমেল নিয়মাবলির বিধান অনুযায়ী শেয়ারহোল্ডারদের ভোটে যে সকল ব্যক্তি কোম্পানি ব্যবস্থাপনার মূল দায়িত্বে নিয়োজিত থাকে তাদেরকে পরিচালক এবং সামগ্রিকভাবে এদেরকে পরিচালনা পর্ষদ বলা হয়। ৫৫. পাবলিক লি: কোম্পানিতে কত জন পরিচালক থাকে ? উত্তর: পাবলিক লি: কোম্পানিতে কমপক্ষে তিন জন পরিচালক থাকে। ৫৬. প্রাইভেট লি: কোম্পানিতে কত জন পরিচালক থাকে ? উত্তর : প্রাইভেট লি: কোম্পানিতে কমপক্ষে দুই জন পরিচালক থাকে। ৫৭.পরিচালক নিয়োগ না করা পর্যন্ত কারা কোম্পানির পরিচালক হিসাবে বিবেচিত হয় ? উত্তর: পরিচালক নিয়োগ না করা পর্যন্ত স্মারকলিপিতে স্বাক্ষরকারীগণ কোম্পানির পরিচালক হিসাবে বিবেচিত হয়। ৫৮. কোম্পানির বিলোপ সাধন কী ? উত্তর; যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানির কাজ কর্ম গুটিয়ে ফেলা হয়, দায়-দায়িত্ব নিস্পত্তি করা হয় তাকে কোম্পানির বিলোপ সাধন বলে। ৫৯. সাধারণত কয়টি পদ্ধতিতে কোম্পানির বিলোপ সাধন ঘটতে পারে ? উত্তর: সাধারণত তিনটি পদ্ধতিতে কোম্পানির বিলোপ সাধন ঘটতে পারে। ৬০. আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন কী উত্তর: শেয়ার মালিক পাওনাদার বা কোম্পানির নিবন্ধকের আবেদনের প্রেক্ষিতে বা অন্য কোন যুক্তিযুক্ত কারনে আদালত কোম্পানির বিলোপ সাধনের নির্দেশ দিলে তাকে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপ সাধন বলে।