বাজারে যত রকমারি শীতের সবজি তা আর অল্প কিছুদিনই থাকছে দামের নাগালে। তাই এই সময়ে স্বদেশি সব মজার সবজিগুলো চেখে দেখতে পারেন দেশি মাছের সাথে দেশি স্টাইলে। সবজি মাছের এমন কিছু দারুণ যুগলবন্দি সাজিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা এ সংখ্যার কড়চার জন্য।
আর ছবিগুলো তুলেছেন এমএইচ মিশু
লা উ শা কে স র ষে চি ং ড়ি
উপকরণ :লাউশাক ১ আটি, সরষে বাটা ৩ টেবিল চামচ, চিংড়ি মাঝারি ৭-৮টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৬-৭টি, ধনেপাতা ৩ টেবিল চামচ, তেল ১/২ কাপ।
প্রণালি :শাক ধুয়ে কেটে রাখুন। তেলে রসুন পেঁয়াজ দিয়ে হালকা ভাজুন। এরপর সরষে বাটা, হলুদ ও মরিচ গুঁড়া কষান। কষানো হলে লাউশাক ও চিংড়ি দিয়ে রান্না করুন। কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ২ মিনিট রান্না করে নামাতে হবে।
বে গু নে র ঘা গি না
উপকরণ :বেগুন ১/২ কেজি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ডিম ২টি, টমেটো মাঝারি ২টি, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ঘি বা তেল ৩ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা কুচি ১ টেবিল চামচ, রসুন কুচি ২ কোয়া।
প্রণালি :টমেটো ও বেগুন পুড়িয়ে খোসা ছাড়িয়ে চটকিয়ে নিয়ে ডিম ও লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। ঘি গরম করে পেঁয়াজ বাদামি রঙ করে ভেজে কাঁচামরিচ ও শুকনা মরিচের সাথে বেগুন দিয়ে ৫-৬ মিনিট নাড়াচাড়া করতে হবে। ধনে পাতা
দিয়ে নামাতে হবে।
কাঁ চা ট মে টো র কৈ
উপকরণ :কৈ মাছ ৪টি, বড় কাঁচা টমেটো ২টি, মাঝারি পাকা টমেটো ১টি, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, রসুন বাটা ১/২ চা চামচ, আদা বাটা ১/৪ চা চামচ, গুঁড়া মরিচ ১/২ চা চামচ, হলুদ ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/৪ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, তেল ১/২ কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি :কৈ মাছ ধুয়ে ২০ মিনিট লবণ মাখিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হালকা রং করে ভাজুন। পাকা টমেটো কুচি করে তেলে দিয়ে ভাজতে থাকুন। এরপর একে একে সব মসলা দিয়ে ও অল্প অল্প পানি দিয়ে দুই তিনবার কষাতে হবে। এরপর মাছ, কাঁচা টমেটো, মটরশুঁটি ও কাঁচা মরিচ দিয়ে ২০ মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে। পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে ধনেপাতা দিয়ে নামাতে হবে।
পা ল ং শা কে প নি র
উপকরণ :পনিরের জন্য দুধ ২ লিটার, লেবুর রস ৪ টেবিল চামচ।
প্রণালি :দুধ চুলায় দিয়ে ফুটাতে হবে। দুধ ফুটে উঠলে লেবু দিয়ে ছানা বানাতে হবে। তুলে ভেজা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখতে হবে। ছানার পানি ঝরে গেলে ছানা টুকরা করে ডুবোতেলে বাদামি রঙ করে ভেজে উঠতে হবে। গরম পানিতে সামান্য হলুদ গুলিয়ে ছানার টুকরাগুলো ১০ মিনিট ভিজিয়ে রেখে চিপে উঠাতে হবে।
উপকরণ :পালং শাক ১/২ কেজি, রসুন ৩ কোয়া, হিং সামান্য, ক্রিম ১/২ কাপ, কাঁচা মরিচ ৫-৬টি, তেল ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ।
প্রণালি :পালং শাক টুকরা করে পরিষ্কার করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে ৮ মিনিট চুলায় রেখে পানি ঝরিয়ে বরফ পানিতে ১০ মিনিট রেখে পানি ঝরাতে হবে। প্যানে তেল গরম করে রসুন, হিং ও হলুদ দিয়ে পালং শাক দিয়ে ৫-৬ মিনিট নাড়াচাড়া করে পনির টুকরো দিতে হিবে। ৩ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে ফেলতে হবে।
শা ল গ মে রু ই য়ে র পে টি
উপকরণ :রুই মাছের পেটের অংশ ৪টি, শালগম মাঝারি ৩টি, টমেটো বড় ১টি, পেঁয়াজ ১ কাপ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ পরিমাণমতো, আদা রসুন বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, তেল ১/২ কাপ, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ।
প্রণালি :মাছ কেটে লবণ, আটা ও পানিতে ভিজিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। মাছের আঁশটে গন্ধ চলে যাবে। প্যানে পেঁয়াজ ও তেল দিয়ে ভাজুন। এরপর একে একে সব মসলা দিয়ে কষাতে থাকুন। এরপর শালগম কষান। কষানো হলে পানি ও ঢাকনা দিয়ে শালগম সিদ্ধ করুন। শালগম সিদ্ধ হলে মাছ, কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট রান্না করুন। ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।
মু লা টে ং রা র চ ড় চ ড়ি
উপকরণ :মুলা ১/২ কেজি, টেংরা মাছ ১/২ কেজি, কাঁচা টমেটো ২টি, কুচি পেঁয়াজ ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১/৪ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৭-৮টি, লবণ পরিমাণমতো, ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ, তেল ১/২ কাপ।
প্রণালি :মুলা লম্বা করে কেটে ফুটন্ত পানিতে ৫ মিনিট ভাপিয়ে নিন। মুলার পানি ফেলে লবণ ও হলুদ মাখিয়ে তেলে ভেজে নিন। প্যানে তেল, কুচানো টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, মরিচ, হলুদ, জিরার গুঁড়া ও কাঁচা মরিচ, লবণ দিয়ে এক সাথে ভালো করে মেখে নিন। এরপর টেংরা মাছ ও ভাজা মুলা দিয়ে অল্প পানি দিয়ে চুলায় দিন ঢাকন দিয়ে। অল্প আঁচে ২০ মিনিট রান্না করুন। তেল উঠে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।
