কিশোরগঞ্জে বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার মিঠামইন, পাকুন্দিয়া ও ইটনা উপজেলায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মিঠামইন উপজেলার কুড়ারকান্দি গ্রামের এবাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৭) হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়। এ সময় তার সঙ্গে থাকা গরুটিও মারা যায়। একই উপজেলার বিরামচর গ্রামের মহিউদ্দিন (২২) বাড়ি সংলগ্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। ইটনা উপজেলার কাঠুইর গ্রামের রুবেল দাস (২৬) হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে ইটনা হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা গ্রামের আসাদ মিয়া (৫২) বজ্রপাতের শিকার হয়ে মারা যান। একই উপজেলার চরআলগি গ্রামের ইন্তাজ আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫), আলতাব উদ্দিনের মেয়ে নুরুন্নাহার (৩২) বজ্রপাতে মারা গেছেন।
মদনে কৃষকের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি জানান, মদন উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে গতকাল বজ পাতে আব্দুল বারেক (৩৫) নামে এক কৃষক মারা গেছেন।
