ভোলার ঢালচরে প্রায় ১৬ হাজার মানুষ এখনো নিরাপদ আশ্রয়ের বাইরে

আপডেট : ০৩ মে ২০১৯, ২৩:৫৩

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচরে এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) প্রায় ১৬ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের বাইরে রয়েছে।

ঢালচরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম জানান, বর্তমানে ঢালচরে কোন সাইক্লোন শেল্টার নেই। ইতিপূর্বে রেডক্রিসেন্ট সোসাইটির একটি আশ্রয়কেন্দ্র ছিল। সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ সেটিকে পরিত্যাক্ত ঘোষণা করেছে। ঢালচরে জনসংখ্যা ১৭ হাজারের বেশি। তিনি এলাকার স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ঢালচরের ইউনিয়ন পরিষদ, পুলিশ ফাঁড়ি ও কোস্ট ট্রাস্টের অফিসে হাজার বার শত মানুষকে আশ্রয় দেয়ার ব্যবস্থা করতে পেছেন এখানে আর স্থান সংকুলান নেই। কিছু লোককতে তিনি বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তার হিসেব মতে এখনো প্রায় ১৬ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের বাইরে।

ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক জানান, সেখানকার ইউপি চেয়ারম্যান ও কোস্টগার্ডকে চরের মানুষদের নিরাপদে সরিয়ে নেয়ার জন্য বলেছি।

ইত্তেফাক/আরকেজি