কালিহাতীতে ১৭ ঘণ্টা বিদ্যুত্ ছিল না

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৮
কালিহাতীতে গত রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকে একটানা ১৪ ঘণ্টা বিদ্যুত্ বন্ধ থাকায় পুরো এলাকা অন্ধকারে ছিল। এ কারণে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দেয়। বন্ধ ছিল মিল-কারখানার কার্যক্রম। গত রবিবার রাত সাড়ে সাতটায় বিদ্যুত্ সরবরাহ করা হলেও দফায় দফায় লোডশেডিং থাকায় মানুষ অস্বস্তি ও ভোগান্তিতে পড়ে। আবার গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে বিদ্যুত্ বন্ধ হয়ে যায়। এরপর গতকাল বেলা তিনটায় বিদ্যুত্ সরবরাহ করা হলে মিল-কারখানাসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান চালু হয়। বিদ্যুত্ বিভাগ থেকে জানা যায়, মূল গ্রিডে বিদ্যুত্ না থাকায় এই ভোগান্তি সৃষ্টি হয়েছে।