প্রাণ জুড়ানো ভাষা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৫
কোন ভাষাতে কইলে কথা প্রাণ জুড়িয়ে যায়? ঘুম পাড়ানি গান যে ভাষায় সুর ধরে মা গায়। সুখের কথা দুখের কথা মায়ের ভাষায় কই এই ভাষাতে দিবস-যামী আনন্দ-হইচই। মায়ের ভাষা লিখতে মজা ভীষণ মজা পড়তে এই ভাষাটির আলোয় জীবন আমরা পারি গড়তে।