প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৫
কোন ভাষাতে কইলে কথা প্রাণ জুড়িয়ে যায়?
ঘুম পাড়ানি গান যে ভাষায় সুর ধরে মা গায়।
সুখের কথা দুখের কথা মায়ের ভাষায় কই
এই ভাষাতে দিবস-যামী আনন্দ-হইচই।
মায়ের ভাষা লিখতে মজা ভীষণ মজা পড়তে
এই ভাষাটির আলোয় জীবন আমরা পারি গড়তে।