বাংলা ভাষা প্রাণের ভাষা
তুমি আমার কান্না হাসা।
রক্তে কেনা প্রাণের ভাষা,
তুমি আমার স্বপ্ন-আশা।
সাগর নদী ঝর্ণাধারা,
এই ভাষাতেই পাগলপারা।
পাখির গানে নদীর তানে,
হারিয়ে যাই বাংলা গানে।
পাখপাখালি নদীর ভাষা,
আমার প্রিয় বাংলা ভাষা।
এই ভাষাতে পাখি ডাকে,
আমি ডাকি আমার মাকে।