প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৭
সদস্য নং-৯৫৭
‘একুশে ফেব্রুয়ারি—
আমি কী ভুলিতে পারি’
এই মাসটি রক্তে মাখা
স্মরণে আছে যত্নে রাখা।
ভুলিব না ফেব্রুয়ারি মাস—
রাস্তা-ঘাটে পড়ে থাকা
ভাষা শহীদের লাশ
যাদের জন্য কথা বলি
মায়ের ভাষায়—
যে ভাষার মধুর জাদু
আমায় কাঁদায়—
আমায় হাসায়।