ঢাকার সিএমএইচে দুই রোগীর শরীরে সফল কিডনি সংযোজন

আপডেট : ০৪ মে ২০১৯, ০০:১৭

ঢাকার সিএমএইচে দ্বিতীয়বারের মতো আরো দুজন রোগীর শরীরে সফলভাবে কিডনি সংযোজন করা হয়েছে। গত ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী প্রখ্যাত ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদীর নেতৃত্বে ভারতের স্বনামধন্য কিডনি ট্রান্সপ্ল্যান্ট প্রতিষ্ঠান আহমেদাবাদের আইকেডিআরসির ৬ সদস্য বিশিষ্ট অভিজ্ঞ টিমের তত্ত্বাবধানে এই সংযোজন কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া গত ৩০ এপ্রিল সিএমএইচ কনফারেন্স হলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট বিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে সামরিক চিকিত্সা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমানের উপস্থিতিতে অধ্যাপক প্রাঞ্জল রমনলাল মোদী একটি প্রেজেন্টেশন প্রদান করেন।

উল্লেখ্য, আপামর জনসাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সার্বিক সহযোগিতায় ঢাকার সিএমএইচে ২০১৮ সালের ২৯ জুলাই হতে প্রথমবারের মতো এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের কার্যক্রম শুরু হয়। যার ধারাবাহিকতায় এবারে দ্বিতীয়বারের মতো ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে দুটি কিডনি সংযোজিত হলো। —আইএসপিআর