লালপুরে স্কুল ভাংচুর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০৭
শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সোমবার নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ে ভাংচুর করে তালা লাগিয়ে দিয়েছে কতিপয় লোক। ঐদিন এক ব্যক্তি কৃষি শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা দিতে গেলে প্রধান শিক্ষক জলি আক্তারী বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি প্রদান করা হয়নি মর্মে তাকে ফিরিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে পাইকপাড়া গ্রামের কতিপয় লোক বিদ্যালয়ের দু’টি অফিস কক্ষসহ কয়েকটি শ্রেণীকক্ষে ভাংচুর চালায়। প্রধান শিক্ষক জলি আক্তারী জানান, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি পত্রিকায় প্রদান করা হয়নি কে বা কারা একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যালয়ে বিশৃংখলা সৃষ্টি করছে।