ডিপ্লে¬¬ামা লাইভষ্টক এসোসিয়েশন, ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। সোমবার জেলা প্রাণিসম্পদ অফিসে উক্ত কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে মোঃ আলী আকবরের সভাপতিত্বে জেলা প্রাণিসম্পদ অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধান সহকারী মোঃ আলতাফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল কাদের, রাজিউর রহমান, সাইদুর রহমান, বদিউল আলম বাদশা, এসএ আজম, প্রশান্ত কুমার রায়, মোকাররম হোসেন প্রমুখ। পরে সাইদুর রহমানকে সভাপতি ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন করা হয়। অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছে সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান রাজিউর রহমান জাহেরুল ইসলাম সহ-সম্পাদক সৈয়দ আলী অর্থ সম্পাদক প্রশান্ত কুমার রায়।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় সহ-সভাপতি আলী আকবর, উপদেষ্টা হিসেবে মোঃ দেলোয়ার হোসেন, প্রধান সহকারী আলতাফ আব্দুল কাদের ও দেব কুমার গুহঠাকুরতাকে মনোনীত করা হয়। এছাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ ইসমাইল হোসেন আহসান হাবীব রফিকুল ইসলাম আবু হানিফ ও সোহরাব হোসেন-হরিপুরকে মনোনীত করা হয়।
