পল্লবীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
রাজধানীর পল্লবীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ২১শ ৭০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মজিবুর রহমান পাটওয়ারী জানান, সোমবার রাত ১১টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার ৩ নম্বর রোডের ২৮৫/২৮৭ নম্বর বাড়ির তৃতীয় তলার ডি/২ নম্বর ফ্ল্যাটে অভিযান চালিয়ে ২২টি কার্টন উদ্ধার করে। কার্টনগুলো থেকে ২১শ ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ ফ্ল্যাট থেকে ওমর ফারুক (২৪), আব্দুল মালেক (২৮) ও জহুরুল ইসলাম রুবেলকে (২৩) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা একমাস আগে গার্মেন্টস ব্যবসায়ী বলে ঐ ফ্ল্যাট ভাড়া নেয়। এরপর তারা ব্যবসার আড়ালে এই ফেনসিডিল বিক্রি করতেন।