যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অনলাইনে তথ্যপ্রচার করায় খুন হন রাজীব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৯
স্থপতি ও ব্লগার আহম্মেদ রাজীব হায়দার শোভনের খুনিদের গতকাল মঙ্গলবার পর্যন্ত সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডের ৫ দিন অতিবাহিত হয়েছে গতকাল। ডিবি’র কর্মকর্তারা গতকাল রাজীবের কাছের কয়েকজন আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করেছেন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে সিআইডি হত্যায় ব্যবহূত ছোড়া, হত্যাকারীর হাত ও পায়ের ছাপ, রাজীবের রক্ত মাখা কাপড় থেকে নমুনা সংগ্রহ করেছেন। এ সকল নমুনার রিপোর্ট ডিবিতে পাঠানোর জন্য তদন্ত কর্মকর্তা আবেদন করেছেন। নিহত রাজীবের ডান হাত থেকে সংগৃহীত চুলের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। ডিবি কর্মকর্তারা খুনের আলামত ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে, জামায়াত-শিবির ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অনলাইনে তথ্য প্রচার করায় রাজীবকে হত্যা করা হয়েছে।