গতকাল জামায়াতে ইসলামীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শাহবাগে উচ্ছৃঙ্খল ছাত্র, নাস্তিক যুবক ও তরুণদের মঞ্চ বানিয়ে সরকার যে আগুন জ্বালিয়ে দিয়েছে তা সরকারের জন্যই বুমেরাং হতে বাধ্য। ঐ মঞ্চের সমর্থক ও কারিগর ব্লগারদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের আলেম সমাজ, পীর-মাশায়েখ ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা জেগে উঠছে। তারা প্রতিরোধ শুরু করলে তারা পালানোর পথও খুঁজে পাবে না। শাহবাগে যারা উপস্থিত হয়েছে তাদের মূল উদ্দেশ্য হলো দেশ থেকে ইসলাম নির্মূল করা। সেখানে তারা বিভিন্ন অসামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত।’ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে ব্যাংকসহ ইসলামী প্রতিষ্ঠান এবং মিডিয়ার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার পূর্বেই সরকার, ১৪ দল ও শাহবাগ মঞ্চের উদ্যোক্তাদের উচ্ছৃঙ্খলতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানানো হয়।
