সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ্রে তালা দিয়েছে প্রশাসন!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০০
সুনামগঞ্জ মহিলাকল্যাণ কেন্দে জেলা প্রশাসনের পক্ষ থেকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসকের নিদের্েশ এই তালা দেয়া হয়েছে বলে জানা গেছে। জেলা শহরের প্রতিষ্ঠিত এই মহিলা কেন্দ টিতে তালা দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুনামগঞ্জ মহিলাকল্যাণ কেন্দে র সদস্যরা জানান, শহরের জেল রোডে অবস্থিত এই কল্যাণ কেন্দ প্রাঙ্গণে প্রতি বছর পাড়ার ছেলে-মেয়েরা সরস্বতী পূজার আয়োজন করে। এবারও পূজার আয়োজন করলে জায়গাটি জেলা প্রশাসকের বাসভবন লাগোয়া হওয়ায় পূজা করতে প্রথমে বাধা দেন জেলা প্রশাসক। পরে কল্যাণ কেন্দে র সদস্য এবং পাড়ার লোকজন জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন। তখন তাদের জানানো হয় পূজা করার জন্য কোনো অনুমতি নেয়া হয়নি। তাই এখানে পূজা করা যাবে না। পরে কমিটির সদস্যরা ভুল স্বীকার করলে তিনি পূজা করতে দেন। এ সময় তিনি কমিটির সদস্যদের কল্যাণ কেন্দে থাকা সকল আসবাব সরিয়ে নিতে বলেন। গতকাল মঙ্গলবার সকালে সমিতির সদস্যরা গিয়ে দেখেন কেন্দে র মূল ফটক এবং ভিতরে ঘরের গ্রিলে নতুন তালা লাগানো। জানা গেছে, সুনামগঞ্জ মহিলা কল্যাণ কেন্দ ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার ৫০ জন নারী এটির সদস্য হিসেবে আছেন। পদাধিকার বলে সভাপতি হিসেবে আছেন সুনামগঞ্জের জেলা প্রশাসকের স্ত্রী। সুনামগঞ্জের পুলিশ সুপার ও দুইজন অতিরিক্ত জেলা প্রশাসকের স্ত্রীরা থাকেন সহসভাপতি হিসেবে। এছাড়া সদস্যদের মধ্য থেকে জ্যেষ্ঠ আরো তিনজনকে সহসভাপতি রাখা হয়। মহিলাকল্যাণ কেন্দে র সাধারণ সম্পাদিকা দিলারা বেগম জানান, প্রশাসনের পক্ষ থেকে সোমবার জিনিসপত্র সরিয়ে নিতে বলা হয়েছিল, মঙ্গলবার সকালে সেখানে গিয়ে দেখি মূল ফটক ও ঘরের গ্রিলে নতুন তালা দিয়ে রাখা হয়েছে। পরে আমরা চলে আসি। সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী সাংবাদিকদের জানান, ‘এটার ম্যানেজমেন্টে সমস্যা আছে। আপাতত এটা বন্ধ থাকবে।’